মাদারীপুরে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ
গাঁজা কেনার টাকা না পেয়ে মাদারীপুরে গৃহবধূর মুখে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
বুধবার সদর উপজেলার পূর্বরাস্তি গ্রামে এ হামলায় দগ্ধ রোকসানা বেগমকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা করা হয়েছে।
রোকসানা ওই গ্রামের নাসির খলিফার স্ত্রী।
রোকসানার বরাত দিয়ে মাদারীপুরের সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক জানান, বেশকিছু দিন ধরে রোকসানার সঙ্গে তার গাঁজাসেবী স্বামী নাসির খলিফার মনোমালিন্য চলে আসছিল।
বুধবার সকালে নাসির গাঁজা কেনার জন্য স্ত্রীর কাছে টাকা চেয়েছিল। কিন্তু রোকসানা টাকা দিতে অস্বীকৃতি জানালে অ্যাসিড নিক্ষেপ করে নাসির।
এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে নাসির পালিয়ে যায়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান সহকারী পুলিশ সুপার।
