ক্র্যাবের সভাপতি ইসা, সম্পাদক কামরুজ্জামান
অপরাধ বিষয়ক প্রতিবেদকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজী পত্রিকা ডেইলি সানের ইসারফ হোসেন ইসা ।
আর সাধারণ সম্পাদক হয়েছেন ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক কামরুজ্জামান খান।
বুধবার সকাল ১০টা থেকে ৪টার পর্যন্ত ক্র্যাবের কার্যালয়ে ভোট অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে ইসা ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী পারভেজ খান ও আজাহার মাহমুদ ২৮টি করে ভোট করে পেয়েছেন।
দৈনিক নয়াদিগন্তের বিশেষ প্রতিনিধি আবু সালেহ আকনকে হারিয়ে ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান। সালেহ পান ৯৪ ভোট।
সহ-সভাপতি পদে ইউএনবির জ্যেষ্ঠ প্রতিবেদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাসুম মিজান ও দপ্তর সম্পাদক পদে এস এম ইসমাঈল হুসাইন ইমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আমীর মোহাম্মদ জুয়েল, অর্থ সম্পাদক পদে মো. সহিদুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক পদে সাখাওয়াত হোসেন কাওসার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে এমএম বাদশা, ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক পদে জাহাঙ্গীর হোসেন বাবু নির্বাচিত হন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মাদ মোমিন হোসেন, আবু সুফিয়ান ও আসাদুজ্জামান বিকু।
