২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরের প্রথম দিন দানেশ বিশ্ববিদ্যালয় খোলার দাবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ও হলসমূহ ১ জানুয়ারি খুলে দেওয়ার দাবি জানিয়েছে হাবিপ্রবি ছাত্র সংগ্রাম পরিষদ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 08:37 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

অন্যথায় ওইদিন যেকোনো মূল্যে ক্যাম্পাসে প্রবেশ করার এবং নিজেরাই হল খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রনেতারা।

বুধবার দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়টির ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক ও ছাত্রলীগ সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েল।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, উপাচার্য অধ্যাপক রুহুল আমিন উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে শিক্ষার্থীদের সঙ্গে ‘তামাশা’ করছেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে বিশ্ববিদ্যালয় বন্ধ রেখেছেন।

অবিলম্বে উপাচার্যকে অপসারণ এবং ১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

ভর্তি পরীক্ষায় জালিয়াতির সহযোগিতার অভিযোগে তিন ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও উপাচার্যের অপসারণের দাবিতে ডাকা ছাত্র ধর্মঘটের মধ্যেই ৩০ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়।

সর্বশেষ গত সোমবার (২৯ ডিসেম্বর) আরেক দফা ছুটি বাড়িয়ে আগামী ১২ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।