২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় অস্ত্র ও পেট্রোল বোমাসহ গ্রেপ্তার ৩

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অস্ত্র ও পেট্রোল বোমাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 06:46 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

মঙ্গলবার গভীর রাতে আলকরা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুরিশ জানিয়েছে।

গ্রেপ্তাকৃতরা হলেন, ওই গ্রামের আবদুল লতিফ (২০), তার মা মানিকধন বিবি (৪৮) ও প্রতিবেশী ফারুক হোসেন (৩০)।

চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী জানান, আলকরা গ্রামে একটি বাড়িতে অস্ত্র ও পেট্রোল বোমা মজুদ আছে শুনে পুলিশ অভিযান চালায়।

রাত ২টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই গ্রামের আবদুল লতিফের ঘর থেকে একটি কাটা রাইফেল, একটি এলজি, তিনটি একনলা বন্দুক, দুইটি চাপাতি, একটি ছেনি, দুই রাউন্ড গুলি, ৩০টি পেট্রোল বোমা ও তিনটি হাতবোমা উদ্ধার করা হয়।

এ সময় আটক করা হয় লতিফের মা মানিকধন বিবি ও প্রতিবেশী ফারুক হোসেনকে।

গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে এসআই ইব্রাহিম বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।