২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানার বহুতল ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 04:57 PM

Updated : 22 Aug 2022, 08:12 PM

পুলিশ জানায়, বুধবার সকালে পুকুপাড় এলাকায় ‘পিকার্ড বাংলাদেশ লিমিটেড’ নামের ওই কারখানার অষ্টম তলা থেকে পড়ে মারা যান আব্দুল কাদের (২৭)।

তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার সন্তোষপুর গ্রামের সানাউল্লাহ মিয়ার ছেলে। স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মুক্তার এন্টারপ্রাইজের কর্মী ছিলেন কাদের।

আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে অষ্টম তলায় রেলিং তৈরির কাজ করার সময় আব্দুল কাদের নিচে পড়ে যান।

মুমূর্ষু অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।