২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বিকাশকর্মীকে গুলি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক বিকাশকর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 04:45 PM

Updated : 22 Aug 2022, 08:12 PM

বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বাঁধ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রাজু আহম্মেদকে (৩০) কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর উপজেলার দুর্বাচারা গ্রামের সামসুল আলমেরর ছেলে রাজু কুষ্টিয়া শহরের বড় বাজার এলাকার সুরেকা এন্টারপ্রাইজের বিকাশের বিপণন কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

কুমারখালী থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, সকালে রাজু গ্রাম পর্যায়ের বিকাশ এজেন্টদের দেওয়ার জন্য সাড়ে চার লাখ টাকা নিয়ে কুষ্টিয়া বড় বাজার কার্যালয় থেকে মোটরসাইকেলে উপজেলার নগর সাঁওতা যাচ্ছিলেন।

পথে বাঁধ বাজার এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে থামিয়ে টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। এতে বাধা দিলে দুর্বৃত্তরা তার হাতে গুলি করে।

পরে রাজু টাকার ব্যাগসহ দৌড়ে পার্শ্ববর্তী বাজারে গিয়ে চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তিনি বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।