ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় দুই ভ্যানআরোহী নিহত
ঝিনাইদহের শৈলকূপায় ট্রাকের ধাক্কায় একটি ভ্যানের দুই আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন।
শৈলকূপা থানার ওসি সগির মিঞা জানান, বুধবার সকাল ১০টার দিকে উপজেলার আহসাননগর এলাকায় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ থেকে ছেড়ে যাওয়া মিনি ট্রাকটি ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেকজন।
ট্রাক চালক বেপরোয়া গতিতে চালানোয় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের ধারণা।
