২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৫ শিবিরকর্মী আটক

গাজীপুর সিটি করপোরেশনে মালেকবাড়ি এলাকা থেকে মঙ্গলবার দুপুরে শিবিরের  পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 07:13 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

আটকরা হলেন  রুবেল (২৩), হারুন অর রশিদ (৫২), আবু হানিফ মিয়া (৩৮), জহিরুল ইসলাম (৩০) ও মো. আমিনুল ইসলাম(৪২)।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল করিম রেজা জানান,  জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রায় ঘোষণার পর দুপুর দেড়টার দিকে মালেকবাড়ি এলাকায় শিবিরকর্মীরা ঝটিকা মিছিল বের করে।

এ সময় পুলিশ ধাওয়া দিয়ে মিছিলকে ছত্রভঙ্গ করে দেয় এবং পাঁচ শিবিরকর্মীকে জনকে আটক করে।

বুধবার  তাদের আদালতে হাজির করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা রেজাউল।