দিনাজপুরে বেড়েছে পাসের হার, মেয়েরা এগিয়ে
জুরিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফরাফলে এবছর দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১০। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৪২০ জন।
গতবছর এ হার ছিল ৮৮ দশমিক ৯১ শতাংশ।
ফলাফলের ভিত্তিতে শীর্ষে রয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
দ্বিতীয় স্থানে রয়েছে দিনাজপুরের আমেনা বাকি রেসিডেন্টসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজ।
এবার পাসের হারে এ বোর্ডে ছাত্রীরা ভালো করেছে।
মেয়েদের পাসের হার ৯০ দশমিক ৪৭ শতাংশ এবং ছেলেদের ৮৯ দশমিক ৭২ শতাংশ। তবে জিপিএ-৫ পাওয়ার হিসেবে ছেলেরা ভালো করেছে। ছাত্রদের মধ্য থেকে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ২২৯ জন এবং ছাত্রীদের ক্ষেত্রে এ সংখ্যা ৭ হাজার ১৯১ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তোফাজ্জুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৩ হাজার ১৭টি স্কুল থেকে ১ লাখ ৯৫ হাজার ১২৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৮১০ জন।
