২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় ১০ ঘণ্টা সড়ক অবরোধ

শার্শায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে আটকের পর কয়েকটি সড়ক ১০ ঘণ্টা অবরোধ করেছে তার সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বনোপোল প্রতনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 04:46 PM

Updated : 13 Oct 2022, 12:58 PM

মঙ্গলবার সকাল ৬টা থেকে যশোর-বেনাপোল ও নাভারন-সাতক্ষীরা সড়কের নাভারন সাতক্ষীরা মোড়, জামতলা ও বাগআচড়ায় প্রধান সড়কে যান চলাচল করেনি।

পরে তাকে মুক্তি দেওয়ার পর বিকাল ৪টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শার্শা থানার ওসি শহিদার রহমান জানান, সোমবার দুপুরে স্থানীয় দুটি পক্ষের সংঘর্ষের ঘটনায় রাতে বাগআচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলকে আটক করা হয়।

এছাড়া ওই ঘটনায় আরো তিন জনকেও আটক করা হয়।

এরা হলেন উপজেলার সামটা গ্রামের যুবলীগকর্মী তুহিন (৩৫), সফিক (৩২) ও ঝিকরগাছার বন্যাট্যাবড়া গ্রামের বাবু (৩৩)।

সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি হাতবোমা উদ্ধার করা হয় বলেও তিনি জানান।

শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জানান, ইলিয়াছ কবির বকুলকে ছেড়ে দেওয়ার খবর পাওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়।

স্থানীয়রা জানান, বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান বকুলের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের এক অংশের নেতা আব্দুল লতিফ ধাবকের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল।

সোমবার দুপুরে এ বিষয়টিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে প্রথমে বোমা বিস্ফোরণ ও পরে সংঘর্ষ বাধে। এ সময় তারা বাড়িঘর ও রাইস মিলে ভাঙচুরও চালায়।