২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের বন্ধ কাওড়াকান্দি-শিমুলিয়া ফেরি চলাচল

ঘনকুয়াশার কারণে ফের বন্ধ করে দেয়া হয়েছে কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 12:22 AM

Updated : 22 Aug 2022, 08:11 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সোমবার রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন শিমুলিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক সাফায়েত হোসেন।

ঘন কুয়াশা কারণে এই পথে ফেরি চলাচল বন্ধ হয়ে রোববার রাত ১০টা থেকে সোমবার বেলা ১১টা পর্যন্ত ১২ ঘণ্টার বেশি সময় পদ্মায় আটকে থাকতে হয়েছে খোদ নৌমন্ত্রী শাজাহান খানকে।

বিআইডব্লিউটিসি কর্মকর্তা সাফায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “১০টার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে থাকে। পরে রাত সাড়ে ১১টার দিকে কুয়াশা চাদরে নদীপথ এমনভাবেই ঢাকা পড়ে যে খুব কাছের বস্তুও দেখা যাচ্ছিল না।

“নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস রাত সাড়ে ১১টার থেকে বন্ধ রাখা হয়।”

এদিকে মাঝ পদ্মায় হাজারেরও বেশি যাত্রী নিয়ে আটকা পড়েছে চারটি ফেরি। এগুলো হচ্ছে- শাহ পরান, রানীগঞ্জ, থোবাল ও করবী। উভয় পাড়ে প্রায় চারশ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।