হাজী দানেশে ক্লাস চালু আবার পেছালো
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু আগামী বছরের ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে না।
২০১৫ সালের ১ জানুয়ারি থেকে পিছিয়ে ১২ জানুয়ারি ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলবে ১১ জানুয়ারি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সকল ডীন, রেজিস্ট্রার, হল সুপার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে বৈঠকে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে সহযোগিতার অভিযোগে তিন ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও উপাচার্যের অপসারণের দাবিতে ছাত্র ধর্মঘটের মধ্যে ৩০ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পরে ছুটি বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। সোমবার আবারো আরেক দফা ছুটি বাড়িানো হলো।
