টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
দিনব্যাপী সফরে শনিবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল ১০টায় হেলিকপ্টারে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন শেখ হাসিনা। সেখানে পৌঁছানোর পর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস এম খুরশিদ উল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
সমাধিতে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী সেখানে ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেবেন।
বঙ্গবন্ধু ভবনে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বেলা ৩টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন আওয়ামী লীগ সভানেত্রী।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান জানান, প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সবরকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার সর্বত্র জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
