২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহির্নোঙ্গরে নৌকায় মিলল ৯০ হাজার ইয়াবা

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর এলাকায় একটি নৌকা থেকে ৯০ হাজার ইয়াবা উদ্ধার করেছেন নৌবাহিনীর সদস্যরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2014, 01:56 PM

Updated : 22 Aug 2022, 08:09 PM

নৌবাহিনীর কমান্ডার আসওয়াদ হোসেন রাসেল জানান, বুধবার গভীর রাতে বহির্নোঙ্গরে সাঙ্গু গ্যাস ক্ষেত্রের কাছে একটি কাঠের নৌকা তল্লাশি করে এসব ইয়াবা পাওয়া যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সমুদ্রে নিয়মিত টহলের সময় রাত ১টার দিকে নৌবাহিনীর সদস্যরা ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকাকে থামার সংকেত দেন। নৌকাটি না থেমে কম পানির দিকে চলে গেলে তাদের ধাওয়া করে নৌকাটি আটক করা হয়।

“নৌকায় তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতরে ইয়াবাভর্তি নয়টি প্যাকেট পাওয়া যায়। তবে নৌকার মাঝিরা আগেই পালিয়ে যায়।”

প্রতি প্যাকেটে ১০ হাজার করে মোট ৯০ হাজার ইয়াবা বড়ি পাওয়া গেছে বলে  কমান্ডার রাসেল জানান।