২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে জামায়াত-শিবিরের ৩ নেতা গ্রেপ্তার

দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নাশকতার মামলায় রংপুরের মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামী ও  ইসলামী ছাত্র শিবিরের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 07:49 PM

Updated : 22 Aug 2022, 08:09 PM

মঙ্গলবার বিকালে মিঠাপুকুর মহাবিদ্যালয় চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য একরামুল হক ও মোস্তাফিজার রহমান এবং উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউনুছ আলী।

মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার তিনজনই গত ৫ জানুয়ারির নির্বাচনকে ঘিরে মিঠাপুকুরে পুলিশ হত্যা, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও গাছ কেটে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে পুলিশের দায়ের করা মামলার আসামি। দীর্ঘদিন ধরে এরা পলাতক ছিলেন।

তিনি বলেন, মঙ্গলবার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলে। তারা তিনজনই মিঠাপুকুর মহাবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন। খবর পেয়ে ভোট কেন্দ্র থেকে তাদের গ্রেপ্তার করা হয়।