২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসে তল্লাশি: অস্ত্রসহ আটক ১

চট্টগ্রাম নগরীতে একটি বাস থেকে পিস্তল ও ম্যাগজিনসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 07:18 PM

Updated : 22 Aug 2022, 08:09 PM

গ্রেপ্তারকৃত আবদুল মজিদ ভূঁইয়া ওরফে রকি নোয়াখালী জেলার সোনাইমুরি থানার নোয়াহাট ইউনিয়নের নতুন বাড়ির বদিউজ্জামান ভূঁইয়ার ছেলে।

মঙ্গলবার বেলা সাড়ে ৫টার দিকে আকবর শাহ এলাকার সিটি গেইট থেকে তিনি গ্রেপ্তার হন।

আকবর শাহ থানার এসআই শহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ চেকপোস্টে জোনাকী পরিবহনের বাস থামিয়ে ভেতরে থাকা মজিদের দেহ তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগজিন পাওয়া যায়।

তার বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ‍জানান শহিদুর রহমান।