২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রংপুরে শিশু ধর্ষণ মামলার এক আসামিকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 05:37 PM

Updated : 22 Aug 2022, 08:09 PM

মঙ্গলবার সাদুল্লাপুর উপজেলার কালসারডারা বাজার এলাকা থেকে সাগর মিয়াকে (২২) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পীরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে কালসারডারা বাজার সংলগ্ন ভবানিপুর মেলায় সাগর ঘোরাফেরা করছিল। গোপন সংবাদ পেয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গত ১২ ডিসেম্বর উপজেলার শয়েকপুর গ্রামের ৮ বছরের এক শিশুকে ধর্ষণ করে একই গ্রামের বকুল মিয়ার ছেলে সাগর মিয়া। পরদিন শিশুটির বাবা সাগরকে প্রধান আসামি করে পীরগঞ্জ থানায় মামলা করেন।

মামলার পর থেকে সাগর পলাতক ছিলেন বলে জানান ওসি ইসরাইল।