ঝালকাঠীতে নিখোঁজ বৃদ্ধার লাশ উদ্ধার
ঝালকাঠীর রাজাপুর উপজেলায় নিখোঁজ হওয়ার পাঁচদিন পর এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সামেলা বেগম (৮০) ওই গ্রামের মৃত হানিফের স্ত্রী ।
পরিদর্শক মাসুদুজ্জামান বলেন, গত ১৮ ডিসেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি সামেলা বেগম। মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়ির কাছে একটি খালে তার ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
