অপহৃত দুই শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩
জাতীয় পতাকা কিনে দেয়ার কথা বলে রাজধানী থেকে অপহরণের তিনদিন পর দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
পাশাপাশি ওই দুই শিশুকে অপহরণের অভিযোগে শাহনাজ বেগম(১৯), রহিমা খাতুন (২০) ও মনিরুল ইসলাম (২৩) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভাটারা থানার উপ-পরিদর্শক নূর আলম মাসুদ সিদ্দিকী জানিয়েছেন।
মঙ্গলবার রাতে নরসিংদী জেলার খেয়ানগর এলাকা থেকে দুই নারীকে ও রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে অপহরণকারী পুরুষটিকে গ্রেপ্তার করেছে পুলিশ বলে জানান তিনি।
তাওসিফ ওই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে এবং মিনহাজের বাবা বাবুল মিয়া দর্জির কাজ করেন।
তাদেরকে খুঁজে না পেয়ে ১৪ ডিসেম্বর সকালে দুই শিশুর বাবা ভাটারা থানা এলাকায় জিডি করেন যাতে বলা হয়, ‘শিশু দুইটির নিখোঁজ হওয়ার পর থেকেই বিভিন্ন মোবাইল নম্বর থেকে তাদের সন্তানদের ছেড়ে দেওয়ার কথা বলে ১২ লাখ টাকা দাবি করছে অপহরণকারীরা।”
এসআই নূর আম জানান, অভিযোগ আমলে নিয়ে তদন্তে নেমে ‘মোবাইল ট্র্যাকিং পদ্ধতি’ ব্যবহার করে নরসিংদী জেলা পুলিশের সহায়তায় ভাটারা থানা পুলিশ অপহরণকারীদের গ্রেপ্তারের পাশাপাশি দুই শিশুকেও উদ্ধার করে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
