২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজও সেই স্বপ্নই দেখি: আরেফিন

স্বাধীনতার ৪৩ বছর পরেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2014, 04:42 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

বিজয় দিবসে মঙ্গলবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর তিনি বলেন, “আজও আমরা একাত্তরের ১৬ ডিসেম্বরেই ফিরে যাই। একাত্তরে যে স্বপ্ন নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম তা আজও স্বপ্নই রয়েছে।”

একটি গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দেশ গড়ার স্বপ্ন নিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, “স্বপ্ন ছিল প্রতিটি মানুষ এই স্বাধীনতার সুফল পাবে। আজও আমরা এই স্বপ্নই দেখি।”

বাংলাদেশে শুধু একাত্তরের চেতনা ধারণকারীদের জন্যই ‘বহু মত ও বহু আদর্শভিত্তিক রাজনীতি’ বলে মনে করেন আরেফিন সিদ্দিক।

তিনি বলেন, “এখানকার রাজনীতিতে বহু মত ও আদর্শ থাকবে। সবাইকে মিলিয়ে এখানকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হবে।

“তবে একাত্তরের চেতনায় যারা বিশ্বাস করে না, আর যাই হোক, তাদেরকে রাজনীতি করতে দেয়া উচিত নয়। বহু মত, বহু পথ থাকবে একাত্তরের চেতনায় বিশ্বাসীদের জন্যই।”