২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বিজয় দিবস উপলক্ষে স্মারক খাম ও ডাক টিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2014, 10:58 AM

Updated : 13 Oct 2022, 12:55 PM

মঙ্গলবার সকালে গণভবনে বিশেষ সিল ব্যবহার করে দশ টাকা মূল্যমানের এই স্মারক ডাক টিকেট অবমুক্ত করেন তিনি।

মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৩ বছর পূর্তি উপলক্ষে দশ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন তিনি।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী ও ডাক বিভাগের মহাপরিচালক নায়েব দেলোয়ার এ সময়  উপস্থিত ছিলেন।

এই স্মারক ডাক টিকেট জিপিও থেকে বিক্রি শুরু হবে, পরে অন্যান্য ডাকঘরেও পাওয়া যাবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে মুক্তি সংগ্রাম শুরুর পর ১৬ ডিসেম্বর ঢাকার তৎকালীন রেসকোর্স (এখন সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে মুক্তিবাহিনী ও ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের যৌথ নেতৃত্বের কাছে আত্মসমর্পণ করেন যুদ্ধে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট জেনারেল আমীর আব্দুলাহ খান নিয়াজী।

আর এর মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় বাংলাদেশ।