২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

যশোর সদর উপজেলায় মাটি বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 01:54 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

কোতয়ালি থানার ওসি ইনামুল হক জানান, রোববার সকাল ১০টার দিকে নরেন্দ্রপুর ইউনিয়নের ঘুনি পদ্মবিল এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরেন্দ্রপুর ইউনিয়নের আবুল হোসেনের ছেলে শাহীন হোসেন (৩২) ও মোকবুল মোড়লের ছেলে রমজান মোড়ল (৩৫)।

ওসি বলেন, উপজেলার বসুন্দিয়া বাজারে মাছ বিক্রি করে মোটরসাইকেল করে ফিরছিলেন শাহীন ও রমজান। পথে ঘুনি পদ্মবিল এলাকায় ইট ভাটার মাটি বোঝাই একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান রমজান।

“আর শাহীনকে আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।