২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামাজিক বনায়নের প্রশংসায় মজীনা

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বনায়নের গুরুত্ব তুলে ধরে অংশীদারিত্বমূলক সামাজিক বনায়নে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 03:12 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

শুক্রবার কক্সবাজারের উখিয়া উপজেলার মাদারবনিয়া চাকমা পল্লী পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের সামনে এ বিষয়ে কথা বলেন।

বিদায়ী রাষ্ট্রদূত সকাল ১০টার দিকে চাকমা পল্লীতে পৌঁছান। চাকমাদের তৈরি তাঁতবস্ত্র ও বিভিন্ন কাজ ঘুরে দেখেন তিনি।

পরে তিনি সাংবাদিকদের বলেন, “চাকমারা এক সময় বানায়ন ধ্বংস করে জীবন যাপন করত। এখন তারা বনায়ন রক্ষা করে বিকল্পভাবে জীবিকা চালাচ্ছে, যা প্রশংসিত।”

ইউএসএইডের বাংলাদেশ মিশন পরিচালক ইয়ানিনা জারুজেলস্কি এ সময় তার সঙ্গে ছিলেন।

তিন বছর বাংলাদেশে দায়িত্ব পালনের পর শিগগিরই বিদায় নিচ্ছেন ড্যান মজীনা। তার জায়গায় ঢাকা মিশনের দায়িত্ব পালন করতে গত মে মাসেই আফ্রিকান বংশোদ্ভূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাটের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস।