২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় পারাপার বন্ধ

ঘন কুয়াশায় পথ দেখা না যাওয়ায় পদ্মা নদীতে শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরিসহ সব ধরনের নৌ চলাচল ব্যহত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মুন্সীগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 11:32 AM

Updated : 22 Aug 2022, 08:05 PM

বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই রুটে এখনও নৌ পারাপার কাজ শুরু হয়নি। ফলে গত কয়েক দিনের মতোই দুই তীরে প্রায় সাত শতাধিক পরিবহন পারাপারের অপেক্ষায় থেমে আছে।

এছাড়া এক হাজারেরও বেশি যাত্রী ও বেশকিছু যান নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়েছে পাঁচটি ফেরি।   

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, কুয়াশার তীব্রতায় নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে।

মাঝ পদ্মায় আটকা পরা ফেরিগুলো নদীতে নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে আবার পারাপার চালু হবে।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ম্যানেজার আব্দুল বাতেন জানান, কাওড়াকান্দি প্রান্তে কুয়াশার তীব্রতা অপেক্ষাকৃত কম।

দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগে শিমুলিয়া-কাওড়াকান্দি পদ্মা পারাপারের পথ। কিন্তু গত সপ্তাহখানেক ধরে প্রতিদিনই রাতে পরাপারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে ঘন কুয়াশা।

গত চার দিনে অন্তত সাড়ে ১৪ ঘণ্টা দেশের গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিস বন্ধ থাকায় জনদুভোর্গ চরম আকার ধারণ করেছে।