রাবি শিক্ষক শফিউল হত্যা: শনিবার কর্মবিরতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. এ কে এম শফিউল ইসলামের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে আগামী শনিবার কর্মবিরতি করবে শিক্ষক সমিতি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকাণ্ডের ২৫ দিন পেরিয়ে গেলেও সঠিক কোনো ক্লু খুঁজে পায়নি পুলিশ। হত্যাকারীদের বিষয় নিয়ে সবাইকে একরকম ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে। হত্যাকারী সন্দেহে যাদের গ্রেপ্তার করেছে পুলিশ তাদের ব্যাপারেও মুখ খুলছে না।
এ হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে আগামী শনিবার কর্মবিরতি পালন করা হবে। কর্মবিরতি চলাকালীন বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
তবে বিভিন্ন বিভাগের নিয়মিত পরীক্ষা কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলে তিনি জানান।
গত ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিহাস এলাকায় দুর্বৃত্তরা শফিউল ইসলামকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা করেন।
