২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রেলের জমির অবৈধ দখল উচ্ছেদ

চট্টহ্রাম নগরীর জাকির হোসেন সড়ক সংলগ্ন ঝর্ণা পাহাড় এলাকায় পাহাড়ের পাদদেশ থেকে প্রায় দেড়শ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 05:41 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

বুধবার সকাল সাড়ে ১০টা খেকে বেলা আড়াইটা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান।

ঝর্ণা পাহাড় এলাকায় রেলওয়ের মালিকানাধীন জমিতে ১৯৯০ এর পর থেকে ধীরে ধীরে এসব স্থাপনা নির্মাণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় দেড়শ সেমি পাকা ও কাঁচা ঘর বাড়ি উচ্ছেদ করা হয়েছে। গতকালও সেখানে মাইকিং করা হয়। এর আগে তিন-চার বার বাসিন্দাদের সরে যেতে নোটিস দেওয়া হয়।

“অভিযান চলাকালে দেখা গেছে পাহাড়ের নিচের অংশের মাটি কেটে কয়েকটি ঘরবাড়ি নির্মিত হয়েছে।”

উচ্ছেদ অভিযানে অংশ নেয়া রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের দক্ষিণ পাশে ঝর্ণা পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণ এসব স্থাপনা করা হয়।

“উচ্ছেদে রেলওয়ের মালিকানাধীন প্রায় তিন এক জমি উদ্ধার করা হয়েছে।”

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পাহড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতি আছে। ২০০৭ সাল থেকে প্রায় প্রতি বছরই বর্ষায় এসব পাহাড় ধ্বসে প্রাণহানির ঘটনা ঘটে থাকে।