মুন্সীগঞ্জে লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের গজারিয়ার উপজেলায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ পাওয়া গেছে, যাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
গজারিয়া থানার এসআই হায়দার আলী আকন্দ জানান, বুধবার দুপুরে বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
নিহতের পরিচয় জানা যায়নি। তবে বয়স ৪৫ বছর হতে পারে।
এসআই হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কে বা কারা তাকে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
