ডিএসইসি মেধাবৃত্তির আবেদন আহ্বান
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের মেধাবী সন্তানদের বিভিন্ন পর্যায়ে বৃত্তি দেওয়া হবে।
কাউন্সিলের দপ্তর সম্পাদক ও বৃত্তি উপ-কমিটির আহ্বায়ক এ কে এম ওবায়দুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসইসির নির্ধারিত ফরমে বৃত্তির জন্য আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৫ ডিসেম্বর।
আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর পাসপোর্ট আকারের এক কপি ছবি, নম্বরপত্র ও প্রবেশপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
