২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সায়েদাবাদে ছিনতাইকারীর ছুরিতে দুই যুবক আহত

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে দুই বন্ধুকে ছুরি মেরে ১০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 04:57 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

সোমবার ভোরের এ ঘটনায় আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান হাসপাতাল ফাঁড়ি পুলিশের এএসআই হায়দার আলী।

আহতরা হলেন- রাকেশ চন্দ্র সরকার (২৫) ও তার বন্ধু সেলিম আহমেদ (২৪)।

ভোরের দিকে তারা বাসে করে মৌলভীবাজার থেকে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে নামেন। এসময় দুর্বৃত্তরা তাদের ছুরি মেরে ওই টাকাগুলো ছিনতাই করে পালায়। 

এএসআই হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেলিমের পিঠে ও রাকেশের কোমরে জখমের চিহ্ন রয়েছে। তাদের চিকিৎসা চলছে।