২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যুর কারণ জানা যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 04:47 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

সোমবার কমলাকান্তপুর গ্রামের একটি আম বাগানে জাহাঙ্গীর হোসেনের (৪০) লাশ পাওয়া যায়।  

মৃত জাহাঙ্গীর ওই গ্রামের মতিউর রহমানের ছেলে।

শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান জানান, কমলাকান্তপুর গ্রামের একটি আম বাগানে সকালে জাহাঙ্গীরের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ সকাল ১০টার দিকে লাশ উদ্ধার উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কীভাবে তার মৃত্যু হয়েছে তাত্ক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান ওসি।