২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রসহ দুই জেলায় আটক ২

কক্সবাজার ও চাঁপাইনবাবগঞ্জ থেকে আটটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।  

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কক্সবাজার ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 03:35 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

সোমবার বেলা ১টার দিকে কক্সবাজারের চকরিয়া থেকে দেশে তৈরি সাতটি বন্দুক ও পাঁচটি কাতুর্জসহ এক যুবককে গ্রেপ্তার করে কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকা থেকে একটি বিদেশে তৈরি পিস্তল ও তিনটি গুলিসহ অপর যুবককে রোববার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব।

কক্সবাজার ডিবি পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের কমান্ডার মেজর কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিধিদের এ তথ্য জানান।

কক্সবাজারে গ্রেপ্তার মঈন উদ্দিন (৩২) মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের আব্দুর শুক্কুরের ছেলে।

চাঁপাইনবাবগগঞ্জে গ্রেপ্তার রনি হক (২১) শিবগঞ্জ উপজেলার নতুন আলীডাঙ্গা গ্রামের আতাউর রহমানের ছেলে। অস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করার সময় তাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

কক্সবাজার ডিবি পুলিশ কর্মকর্তা আবুল হোসেন জানান, গোপনে খবর পেয়ে লবণ বোঝাই একটি ট্রাক তল্লাশি করে চকরিয়ার বাইন্যাছড়া এলাকা থেকে সাতটি দেশে তৈরি বন্দুক ও পাঁচটি কাতুর্জসহ মঈনকে আটক করা হয়।

র‌্যাব কর্মকর্তা কামরুজ্জামান জানান, গোপনে খবর পেয়ে শিবগঞ্জ পৌর এলাকার আলীডাঙ্গা মহল্লায় স্টেডিয়ামের পাশ থেকে রনিকে আটক করা হয়।

এ সময় তার কাছে বিদেশে তৈরি পিস্তল, তিনটি গুলি ও একটি ম্যাগাজিন পাওয়া যায় বলে তিনি জানান।