বনানীতে বাসের ধাক্কায় যুবক নিহত
রাজধানীর বনানীতে বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
নিহত রবীন্দ্রনাথের গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুরে। দক্ষিণ বাড্ডায় বসবাস করতেন।
বনানী থানার এএসআই শিপন আলী শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রবীন্দ্রনাথ রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মারাত্নক আহত হন।
“গুরুতর আহত অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক রবীন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন।”
এএসআই শিপন জানান, বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
