ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ভুটানের সফররত প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে দেখা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ভুটানের প্রধানমন্ত্রী শনিবার সকালে রাজধানীতে পৌঁছার পর পরই সোনারগাঁও হোটেলে তার সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী।
দুপুর সাড়ে ১২টা থেকে আধঘণ্টাব্যাপী বৈঠকে তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক উপস্থিত ছিলেন।
১০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে শনিবার সকালে তিন দিনের সফরে ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
সফরের প্রথম দিন দুই দেশের মধ্যে বাণিজ্য বিস্তার ও ঢাকায় ভুটানের দূতাবাসের জন্য জমি বরাদ্দ নিয়ে দুটি চুক্তি হয়।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জনের ১০ দিন আগে ৬ ডিসেম্বর প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান।
