২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে মা-মেয়েকে ‘ধর্ষণ’

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অস্ত্রের ভয় দেখিয়ে এক নৈশ প্রহরীর স্ত্রী ও মেয়েকে একদল দুর্বৃত্ত ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 04:55 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার গভীর রাতে উলুকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার সকালে অসুস্থ এ দুজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মহসিন কবির বলেন, মা ও মেয়েকে হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে। পরীক্ষার পর জানা যাবে তারা ধর্ষণের শিকার হয়েছেন কি না।

পরিবারের সদস্যরা জানান, ধর্ষিত গৃহবধূর স্বামী রাতে শায়েস্তাগঞ্জে প্রহরীর কাজ করেন। ওই সময় তার স্ত্রী ও মেয়ে ঘরে একা ছিলেন।

বৃহস্পতিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত তাদের ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রী ও মেয়েকে ধর্ষণ করে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানিয়েছেন।