২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কভার্ড ভ্যানে ইয়াবা পাচার: নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কভার্ডভ্যানে করে ১০ হাজার ইয়াবা পাচারের সময় এক মাদক বিক্রেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যা ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 02:15 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

এরা হলেন- ইয়াবা বিক্রেতা সাদেকুর রহমান (৩০), কর্ভাড ভ্যানের মালিক বাদল হাওলাদার, চালক মো. চঞ্চল (২৪) ও তার সহকারী দিপঙ্কর (৩০)।

বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে র্যা ব তাদের গ্রেপ্তার করে বলে শুক্রবার সকালে আদমজীতে র্যাকব-১১ ব্যাটালিয়নের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

অভিযান পরিচালনাকারী লেফটেনেন্ট কর্নেল আনোয়ার লতিফ খান বলেন, কক্সবাজার হয়ে ইয়াবার একটি বড় চালান ঢাকায় আসার খবরে র্যা বের একটি দল কুমিল্লা থেকে ভ্যানটি অনুসরণ করে।

 “সাদেকের সঙ্গে ভ্যান মালিক বাদলের চুক্তি ছিল- কক্সবাজার থেকে ১০ হাজার ৫৬টি ইয়াবা তার কভার্ড ভ্যানে করে মতিঝিলে পৌঁছে দিতে হবে। সে অনুযায়ী বাদল কক্সবাজার থেকে ইয়াবাগুলো কভার্ড ভ্যানের বডির ভেতরে বিশেষ স্থানে লুকিয়ে চালক ও সহকারীকে ঢাকায় রওনা হতে বলে এবং নিজে সৌদিয়া পরিবহনের মাগুরাগামী একটি বাসে করে রওনা হয়।”

বন্দর উপজেলার মদনপুরে র্যা ব প্রথমে বাস থামিয়ে বাদলকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পেছনে আসা কভার্ড ভ্যানটি আটক করে ইয়াবা পাওয়া যায়।

আর বাদলের দেওয়া তথ্য অনুযায়ী মতিঝিল এলাকা থেকে আটক করা হয় সাদেকুরকে।

র্যা ব কর্মকর্তা আনোয়ার বলেন, এ ঘটনায় একটি মামলা করা হবে।