বাকলিয়ায় ইয়াবাসহ ভ্যানচালক ও সহকারী গ্রেপ্তার
চট্টগ্রামের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকা থেকে সাড়ে চার হাজার ইয়াবাসহ একটি কভার্ড ভ্যানের চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভ্যান চালক মো. শাহ আলমের (৩০) বাড়ি কক্সবাজার জেলার উখিয়ায়। আর তার সহকারী ইমাম হোসেন (২২) টেকনাফের বাসিন্দা।
ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ক্লাবের সামনে কভার্ড ভ্যানটি থামিয়ে তল্লাশি করা হয়।
“এসময় গাড়ির চেসিসের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সাড়ে চার হাজার ইয়াবা পাওয়া যায়। গ্রেপ্তার দুইজন দীর্ঘদিন ধরে এভাবে ইয়াবা বহন করছিল বলে স্বীকার করেছে।”
কভার্ড ভ্যানের মালিককেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
