২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহের নান্দাইলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অন্তত নয় জন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 12:36 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

নান্দাইল থানার ওসি আয়ুবুর রহমান জানান, শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে নান্দাইল চৌরাস্তা এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবুজের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলায়। হতাহতরা সবাই চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘হিমেল আয়েশা পরিবহন’ নামে একটি বাসের যাত্রী ছিলেন।  

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি আয়ুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি পরিবহনই উল্টে খাদে পরে যায়।

আহত ১০ বাসযাত্রীকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর গুরুতর অবস্থায় তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সবুজের মৃত্যু হয় বলে জানান ওসি।