২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীকে ছুরি মেরে ছিনতাই 

রাজধানীর লালবাগ এলাকায় এক খুচরা ব্যবসায়ীকে ছুরি মেরে প্রায় অর্ধলক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 01:12 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে লালবাগের রয়েল হোটেলের সামনে এ ঘটনা ঘটে। আহত মোস্তাকিন হোসেন বাবুকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, মোস্তাকিনের ডানপায়ে ছুরির আঘাত লেগেছে।

আহতের বন্ধু মো. খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোস্তাকিন বিভিন্ন জায়গা থেকে গয়না কিনে মেলাসহ বিভিন্ন স্থানে বিক্রি করেন। তার বাসা লালবাগের ভাটমসজিদ এলাকায়।

ভোরের দিকে সদরঘাট থেকে গয়না নিয়ে রিকশায় করে বাসায় ফেরার পথে ওই হোটেলের সামনে ৪/৫ জন ‘মুখোশধারী’ তার রিকশা আটকায় এবং ছুরি মেরে সঙ্গে থাকা প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে জানান খোকন।

পরে এক পথচারীর সহায়তায় মোস্তাকিনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।