২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় পাচারকারীর গুলিতে শিশু আহত

একদল নারী ও শিশুকে ভারতে পাচারে রাজি না হওয়ায় নৌকার মাঝিকে ছোড়া পাচারকারীর গুলিতে এক শিশু আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 09:37 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

বুধবার পাচভুলোট সীমান্তে এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ এক যুবককে আটক করেছে।

আহত হাসানকে (৭) বাগআচড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসান ওই গ্রামের আশানুর রহমানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

শার্শার বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সৈয়দ বায়েজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাচারকারী রাজু, আজিবর, মুজামসহ পাচার সিন্ডিকেটের সদস্যরা একদল নারী ও শিশুকে নৌকাযোগে ভারতে পাচারকালে নৌকার মাঝি শামসুর রহমান শামসু তাদের পার করতে অস্বীকার করেন।

এ সময় তাকে লক্ষ্য করে ওরা দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে হাসানের ডান উরুতে গুলিবিদ্ধ হয়।

বায়েজিদ জানান, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পাচভুলোট গ্রামের নুরুল বদ্দির ছেলে উজ্জল বদ্দিকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টায় অভিযান চলছে।