২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অবহেলায়’ রোগীর মৃত্যু, ২ নার্স বরখাস্ত

চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 08:15 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

বুধবার বিকালে সিরাজগঞ্জের সিভিল সার্জন মো. শামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা নিশ্চিত করেন।

এরা হলেন কাজিপুরের বিয়ারা গ্রামের মুকুল আকতার ও টেংলাহাটা গ্রামের সেলিমা বেগম।

শামসুদ্দিন জানান, দুই নার্সকে বরখাস্ত করার বিষয়ে সেবা পরিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক সুরাইয়া বেগম স্বাক্ষরিত একটি চিঠি বুধবার বিকালে ফ্যাক্সযোগে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসে এসেছে।

পত্রে ওই দুই নার্সের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরেরও নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

গত ৩০ নভেম্বর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার খাসরাজবাড়ি গ্রামের আনোয়ারা বেগম (৫০) কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ওইদিন সন্ধ্যা ৬টায় দিকে আনোয়ারা খাতুনের মৃত্যু হয়।

রাতে আনোয়ারার স্বামী শাহার আলী বাদী হয়ে এ দুই নার্স এবং কর্তব্যরত এক চিকিৎসকের বিরুদ্ধে একটি মামলা করেন।

মঙ্গলবার সকালে দুই নার্সকে তাদের বাড়ি থেকে আটক করা হয়। এরপর আদালতে হাজির হওয়ার শর্তে মুচলেকা দিলে রাতে তাদের থানা থেকে ছেড়ে দেওয়া হয় বলে জানান কাজিপুর থানার ওসি আব্দুল জলিল।