২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 03:07 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের গাজীপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোশাররফ হোসেন জানান, বুধবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আনারুল ইসলাম মাহমুদপুর গ্রামের বাসিন্দা। তার হাতে গুলি লেগেছে।

তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে এলাকাবাসী।   

মোশাররফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনারুলসহ কয়েকজন ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় বিএসএফ তাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে আনারুল কনুইয়ে গুলিবিদ্ধ হন। সঙ্গীরাই তাকে উদ্ধার করে নিয়ে আসে।