চট্টগ্রামে কভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বন্দরনগরী চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় কভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
খুলশী থানার এসআই মো. ইলিয়াছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জিইসি মোড়ের কাছে একটি কভার্ডভ্যান আবছারের মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আবছার।
পরে পুলিশ তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।
