২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজৈরে বাস চাপায় নিহত ২

মাদারীপুরের রাজৈর উপজেলায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 11:51 AM

Updated : 22 Aug 2022, 08:00 PM

মঙ্গলবার সকাল ৮ টার দিকে গোবিন্দপুর এলাকায় রাজৈর-কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ভূইয়া জানান।

নিহতরা হলেন- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মিজান (৩৫) ও বগুড়ার বাসিন্দা শামীম (৩৮)।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে মিজান ও শামীম মোটরসাইকেলে করে কোটালীপাড়া থেকে রাজৈরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে দ্রুতবেগে আসা একটি বাস তাদের  মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানান ওসি।