২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে কিশোর খুন

যশোরের চৌগাছা উপজেলায় এক কিশোরকে খুন করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।  

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 09:40 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

সোমবার পদ্মগড় বিলের রাস্তার পাশ থেকে ইয়াছিন ইসলাম রাব্বির (১৪) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাব্বি নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের মঞ্জু মিয়ার ছেলে। তিনি ভাড়ায় ইজিবাইক চালাতেন। 

চৌগাছার দশপাখিয়া পুলিশ ফাঁড়ির এসআই তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, বিখার ৩টার দিকে রাব্বির লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

রাব্বির বাবা মঞ্জু মিয়া ও ভাই মোস্তাইন বিল্লাহ যশোর জেনারেল হাসপাতালে গিয়ে তার পরিচয় নিশ্চিত করেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই আরও জানান, রাব্বি শহরের পুরাতন কসবা লিচুবাগার এলাকার নজরুল ইসলামের ইজিবাইক ভাড়ায় চালাতেন।

রোববার সকাল ১০টার দিকে তিনি ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন, কিন্তু রাতে আর বাড়ি না ফেরায় গভীর রাতে তার বাবা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।