৪ মন্ত্রীর বিরুদ্ধে রিট আবেদন যথাযথ হয়নি বলে খারিজ
কোম্পানির পরিচালকের মতো লাভজনক পদে থাকায় চার মন্ত্রীর দায়িত্ব নেওয়ার বৈধতার প্রশ্নে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
আবেদনটি ‘যথাযথ হয়নি’ উল্লেখ করে সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ এই আদেশ দেয়।
এই চার মন্ত্রী হলেন- গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
মোতাহার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ধরনের রিটে পদ চ্যালেঞ্জ করে একেক জনের বিরুদ্ধে পৃথক রিট নিয়ে আসতে হয়।
“কিন্তু তারা একই রিটে চারজনকে নিয়ে এসেছেন। রিটটি যথাযথ না হওয়ায় আদালত তা খারিজ করে দিয়েছে।”
এর আগে একই বিষয়ে অন্য এক রিট আবেদনে মোশাররফ হোসেনের দায়িত্ব পালনের বৈধতা জানতে চেয়ে আদালত রুল দিয়েছিল।
