চট্টগ্রামের ৪ মাদক বিক্রেতা গ্রেপ্তার
চট্টগ্রামের বাকলিয়া থেকে গাঁজা ও ফেন্সিডিলসহ চার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে শাহ আমানত ব্রিজ ও তুলাতলী হাফেজ নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কানন দেব (২৬), আব্দুর শুক্কুর (৪০), আলী হোসেন (২৮) ও সকিনা খাতুন (২৫)।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকমকে বলেন, বিকালে শাহ আমানত ব্রিজ এলাকায় নিয়মিত চেকপোস্টে কাকন দেবকে তল্লাশি করে তার কাছে থেকে ৯০ বোতল ফেন্সিডিল ও ১০৫ বোতল নেশা জাতীয় সিরাপ ‘কোরেক্স’ উদ্ধার করা হয়।
ওসি বলেন, “জিজ্ঞাসাবাদে কানন জানান ফেন্সিডিল ও কোরেক্স সিরাপগুলো নগরীর জামালখান এলাকায় এক যুবকের কাছে নিয়ে এসেছিল।”
জামালখান এলাকার ওই যুবককে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে তুলাতলী হাফেজ নগর এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওসি মহসিন জানান, বিকালে গোপন সংবাদের ভিত্তিতে দুই কেজি গাঁজাসহ শুক্কুর, আলী ও সকিনাকে গ্রেপ্তার করা হয়।
