২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পিটুনিতে 'চোর' নিহত

গাজীপুরের শ্রীপুরে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 01:59 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

শ্রীপুর থানার ওসি মোহসীন-উল-কাদির জানান, সোমবার ভোররাতের দিকে মাওনা ইউনিয়নের সিংগারদীঘি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নূরুল ইসলাম ওরফে নূরু মিয়া (৪৩) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কান্দিপাড়া এলাকার দুলু শেখের ছেলে। পরিবার নিয়ে তিনি শ্রীপুরের এমসি বাজার এলাকায় থাকতেন।

মাওনা ইউনিয়ন পরিষদ সদস্য মো. আইয়ুব আলী বলেন, ভোররাত ৩টার দিকে সিংগারদীঘি গ্রামের আব্দুস সালামের মুরগির খামারে  ৫/৬জন লোক নিয়ে মুরগি চুরি করতে যায় নূরু। এ সময় খামারের কর্মচারীরা চিৎকার শুরু করলে এলাকাবাসী এসে নূরুকে ধরে ফেলে, অন্যরা পালিয়ে যায়।

“পরে গ্রামবাসীর পিটুনিতে গুরুতর আহত নূরুকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”