চট্টগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর সিটি গেইট এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নবী হোসেন (২৫) বরিশালের মেহেদীগঞ্জের বাসিন্দা হলেও ভাটিয়ারি এলাকার কর্ণফুলী ফেরি ঘাটে থাকে।
আকবর শাহ থানার ওসি আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দেড়টার দিকে সিটি গেইট এলাকায় একটি বাস থেকে নামার পর নবী হোসেনকে পুলিশ তল্লাশি করতে চাইলে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাকে ধাওয়া করে আটক এবং দেহ তল্লাশি করে একটি এলজি উদ্ধার করেছে।
তিনি বলেন, ফেরিঘাট এলাকায় থাকলে সেখানে তার কোন বাসা নেই। ধারণা করা হচ্ছে নদী ও সমুদ্রে নৌযান ডাকাতির ঘটনায় জড়িত কোনো দলের সদস্য নবী।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।
