২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের সঙ্গে সংঘর্ষে ২ অটোরিকশা আরোহী নিহত

চট্টগ্রামের আনোয়ারায় বাস ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 12:47 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

আনোয়ারা থানার এসআই সাইফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে উপজেলার সরকারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়ের মো. শফিউল্লাহ (৩২) ও পূর্ব চাম্বল ইউনিয়নের গিয়াস উদ্দিন (৩৫)।

তাৎক্ষণিকভাবে আহতের নাম পরিচয় জানা যায়নি।

‍এসআই সাইফুল বলেন, বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চার আরোহী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আহতাবস্থায় চারজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান এসআই সাইফুল।