বিয়ের ১১ দিনের মাথায় নববধূকে ‘হত্যা’
যশোরে যৌতুকের টাকা না পেয়ে বিয়ের ১১ দিনের মাথায় এক কিশোরী নববধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
কোতোয়ালি থানার এসআই হিমায়েত হোসেন জানান, শনিবার রাতের এ ঘটনায় জড়িত সন্দেহে যশোর হাসপাতাল চত্বর থেকে নিহতের দুই দেবরকে আটক করেছে পুলিশ।
তারা হলেন, মঞ্জুরুল ও মনোয়ার হোসেন।
নিহতের নাম রেখা (১৫)। তিনি মণিরামপুর উপজেলার জলকর গ্রামের আব্দুস সালামের মেয়ে। গত ১৯ নভেম্বর যশোর শহরের খড়কী এলাকার মোন্তাজ আলীর ছেলে নির্মাণ শ্রমিক জহিরুল ইসলামের সঙ্গে রেখার বিয়ে হয়েছিল।
সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী পুলিশের এসআই রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জখম অবস্থায় রেখাকে হাসপাতালে আনা হয়েছিল। নিহতের গলায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা বোঝা যাবে।”
এই টাকার জন্য বিয়ের ৩/৪ দিন পর থেকেই শ্বশুর বাড়ির লোকেরা রেখাকে চাপ দিচ্ছিল।
তিনি জানান, তার ছেলে আমান বোনের শ্বশুর বাড়িতে গেলে ভাইয়ের সামনেই রেখাকে মারাপিট করা হয়। শনিবার বিকেলে সালামের কাছ থেকে জানতে পারেন তার মেয়েকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
“দ্রুত হাসপাতালে এসে মেয়ের ওপর অত্যাচারের কথা জানতে পারি। শনিবার সকালে তাকে বাড়ির লোকজন পিটিয়ে মারাত্মক আহত করে। বেলা ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত পৌনে ১২টার দিকে রেখা মারা যায়।”
পুলিশ সদস্য হেমায়েত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে রেখার পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল চত্বর থেকে জহিরুলের দুই ভাইকে আটক করা হয়।”
কোতোয়ালি থানার ওসি ইনামুল হক জানান, কিশোরী মৃত্যুর ঘটনায় অনুসন্ধান করেছে পুলিশ।
ঘটনার পর থেকে জহিরুল ও তার বাড়ির অন্য সদস্যরা পলাতক বলে জানিয়েছে পুলিশ।
